Current date Jul 24, 2026
বিশ্ব

সিরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে রুশ যুদ্ধজাহাজ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ইস্যুতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়ার বিরুদ্ধে যেখানে যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলো সরব, সেখানে সিরিয়ার সরকার আমেরিকার পদক্ষেপের কড়া নিন্দা করেছে। অন্যদিকে, সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়াও।

এরই মধ্যে কিছু রিপোর্টে জানানো হয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজ সিরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, রবিবার সিরিয়ার দিকে রাশিয়ার যুদ্ধ জাহাজকে এগিয়ে যেতে দেখা গেছে। এতে ট্যাংক, মিলিটারি ট্রাক এবং অস্ত্রসহ নৌকাও রয়েছে বলে জানা গেছে।

সিরিয়ার এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘও। আশঙ্কা করা হচ্ছে, উত্তর কোরিয়া রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন উপাদান সিরিয়ায় সরবরাহ করছে। উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞা পালন করছে কিনা তার তদারকিতে থাকা কমিটি একটি বিশেষ রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট প্রকাশিত না হলেও, ফাঁস হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, উত্তর কোরিয়া বেআইনিভাবে সিরিয়ায় উচ্চ-তাপসহ, অ্যাসিড প্রতিরোধক টাইলস, ক্ষয়প্রতিরোধক ভালভ ও থার্মোমিটার পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে এমন অভিযোগও উঠেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...