Current date Sep 7, 2026
বিশ্ব

সিরিয়ায় রকেট হামলায় নিহত ২৯

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের একটি ব্যস্ততম বাজারে সন্ত্রাসীদের রকেট হামলায় অন্তত ২৯ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছে, সন্ত্রাসীরা রাজধানীর পূর্ব অংশে জারামানা এলাকায় রকেট হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয়। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২০ জন বলে চ্যানেলটি জানিয়েছিল।

সিরিয়ার বেশিরভাগ এলাকা দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসলেও পূর্ব গৌতা এতদিন বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা নিয়ন্ত্রণ করছিল। সেখান থেকে নিক্ষিপ্ত কামান ও মর্টারের গোলা রাজধানী দামেস্কের বেসামরিক এলাকায় একের পর এক আঘাত হানতে থাকলে সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি পূর্ব গৌতা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেয়।

রাশিয়ার সহযোগিতায় গত প্রায় এক মাসের অভিযানে পূর্ব গৌতার জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে সিরিয়ার সেনাবাহিনী।

গত ১৬ মার্চ সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, যে তারা পূর্ব গৌতা এলাকার ৭০ ভাগ এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...