Current date Jul 23, 2026
বিশ্ব

সিরীয় শিশুদের শৈশব বিপন্ন! চরম ঝুঁকিতে বেঁচে আছে শিশুরা!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গত আট বছর ধরে প্রতিদিন চরম ঝুঁকির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে সিরিয়ার শিশুদের। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শিশুদের শৈশব বিপন্ন হয়ে পড়েছে। সম্প্রতি এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছে ইউনিসেফ৷ এ বিষয়ে সংস্থাটি একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।

ইউনিসেফ-এর রিপোর্ট বলছে, রক্তস্নাত সিরিয়ায় ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে দ্বিগুণ হারে শিশুর মৃত্যু হয়েছে৷

এদিকে, ইউনিসেফ-এর ওই রিপোর্টকে সমর্থন করেছে মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’।

মানবাধিকার সংস্থাটি জানায়, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিরিয়ার পূর্ব গৌতা অঞ্চলে আসাদ সরকার ও যৌথবাহিনীর বোমাবর্ষণে ২০০ জন শিশুর মৃত্যু হয়েছে।

সংগঠনটির দাবি, হামলায় প্রতি পাঁচজন নাগরিকের মধ্যে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, গত সাত বছরে সিরিয়ায় সাড়ে ৩ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ওই সংগঠন।

ওই ব্রিটিশ সংগঠনের পরিসংখ্যান বলছে, ২০১১ সালের মার্চ থেকে এখনও পর্যন্ত সিরিয়ায় মোট ৩,৫৩,৩৯৫ জনের মৃত্যু হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...