Current date Nov 6, 2026
বাংলাদেশ

সিলেটে ইভিএমের দুই কেন্দ্রে বিএনপি এগিয়ে

URL copied
Share URL copied

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হওয়া দুই কেন্দ্রে এগিয়ে আছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

ইভিএমে ভোট হওয়া আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের মহিলা ও পুরুষ কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১৩০৮ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট।

এর মধ্যে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের মহিলা কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৫৫৭ ভোট ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের পুরুষ কেন্দ্রে তিনি পেয়েছেন ৭৫১ ভোট।

অন্যদিকে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের মহিলা কেন্দ্রে বদর উদ্দীন আহম্মদ কামরান পেয়েছেন ২১৫ ভোট ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের পুরুষ কেন্দ্রে পেয়েছেন ৩৫১ ভোট।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...