Current date Jul 14, 2026
বাংলাদেশ

সিলেটে দলমত ভুলে এক মঞ্চে সকল নেতা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ‘আহলে হাদিসের’ তৎপরতা ও ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তি বন্ধের দাবিতে সিলেটে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দল-মতের উর্ধ্বে ওঠে সভামঞ্চে বক্তব্য রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দাবি জানিয়েছেন ‘আহলে হাদিস’ অনুসারী ‘লা মাযহাবীদের’ তৎপরতা বন্ধের।

উলামা পরিষদ বাংলাদেশের ব্যানারে শুক্রবার বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি ও হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক প্রমুখ।

আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, আহলে হাদিস নামধারী ‘লা মাযহাবীরা’ ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অবিলম্বে সিলেট নগরীতে আহলে হাদিসের তৎপরতা বন্ধ করতে তারা প্রশাসনের প্রতি দাবি জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...