Current date Sep 7, 2026
অর্থনীতি

সিলেট ও সুনামগঞ্জে শাখা ব্যবস্থাপকদের সাথে জনতা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. এস. এম.মাহফুজুররহমান সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় করেন।তিনি ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট বিভাগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন।

ড. এস. এম. মাহফুজুর রহমান বলেন,সিলেটপ্রবাসী ও পর্যটন সমৃদ্ধ এলাকা।এখানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। সিলেটের প্রবাসীদে রপ্রেরিত রেমিট্যান্স সিলেটের সার্বিক উন্নয়নে এ অঞ্চলেই বিনিয়োগের প্রচেষ্টা চালাতে হবে। সরকারীমালিকাধীন বৃহত্তর ব্যাংক হিসেবে এ ব্যাংক দেশের উন্নয়নে অগ্রণীভূমিকা পালন করছে।

গত বৃহস্পতিবার ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ে এবং গত শুক্রবার সুনামগঞ্জ সার্কিট হাউসে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আব্দুলওয়াদুদ,সিলেটএরিয়াপ্রধান,সুনামগঞ্জ এরিয়াইনচার্জসহ সংশ্লিষ্টশাখাব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...