Current date Sep 11, 2026
বাংলাদেশ

সিলেট সিটিতে ৩৯ কোটি টাকা আদায়ে নেই উদ্যোগ!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশন এলাকায় ২০১৭-১৮ অর্থবছরে হোল্ডিং ট্যাক্সের পরিমাণ ৪৬ কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৬৫৮ টাকা। অর্থবছরের বাকি আছে ৪৯ দিন। কিন্তু এখনো আদায় হয়নি ৩৯ কোটি আট লাখ ৪৪ হাজার ২৮১ টাকা। অর্থবছর শেষের দিকে থাকলে আদায় হয়েছে মাত্র সাত কোটি ১০ লাখ ১৯ হাজার ৩৭৭ টাকা। বকেয়া টাকা আদায়ে সিটি করপোরেশনের দৃশ্যমান কোনো উদ্যোগও প্রত্যক্ষ করা যাচ্ছে না।

সিসিকের কর শাখা জানায়, সিলেট সিটির ২৭টি ওয়ার্ডে বাণিজ্যিক, আবাসিকসহ ৫৩ হাজার ৫৬৮টি হোল্ডিং রয়েছে। এরমধ্যে ৫২ হাজার ৭১৮টি বেসরকারি এবং ৮৫০টি সরকারি। ২০১৭-১৮ অর্থবছরে এসব হোল্ডিংয়ের ট্যাক্স ৪৬ কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৬৫৮ টাকা। কিন্তু ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত আদায় হয়েছে মাত্র সাত কোটি ১০ লাখ ১৯ হাজার ৩৭৭ টাকা।

অভিযোগ রয়েছে, বেশিরভাগ বাণিজ্যিক হোল্ডিংধারীই তাদের ট্যাক্স পরিশোধ করেননি। বিভিন্ন অজুহাতে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন।

অনাদায়ী ট্যাক্স আদায়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখা তৎপর নয় বলেও অভিযোগ রয়েছে। তবে সিসিকের দাবি, তারা চেষ্টা করছেন ট্যাক্স আদায়ের।

এ বিষয়ে সিসিকের সহকারী কর কর্মকর্তা (রাজস্ব) আখতার হোসেন সিদ্দীকি বলেন, ‘হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু গ্রাহকরা দিচ্ছি, দেব করে, রাজনৈতিক প্রভাবে কালক্ষেপণ করেন।’

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বকেয়া ট্যাক্স আদায়ে আমরা কঠোর অবস্থানে আছি। যারা ট্যাক্স পরিশোধ করবেন না, তাদের নাম-পরিচয় প্রকাশ করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...