Current date Jul 15, 2026
বিশ্ব

সীমান্তে গোলাগুলি বন্ধে রাজি ভারত–পাকিস্তান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে গোলাগুলি বন্ধে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। এখন থেকে অস্ত্রবিরতি চুক্তি মেনে চলবে এ দুই বৈরী প্রতিবেশী দেশ।

মঙ্গলবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এ বিষয়ে এক মত হন।

এদিন সন্ধ্যা ৬টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) ফোন করেন ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমওকে।

এর পর দুপক্ষের মধ্যে দীর্ঘ আলাপে সিদ্ধান্ত নেয়া হয় এখন থেকে দুই দেশ ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তির সব শর্ত মেনে চলবে।

এক্ষেত্রে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হলে, পতাকা বৈঠক, টেলি সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। কোনোভাবেই যাতে সীমান্ত এলাকার শান্তি নষ্ট না হয় তা খেয়াল রাখা হবে বলেও দুপক্ষ একমত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...