Current date Sep 7, 2026
বাংলাদেশ

সীমান্তে মিয়ানমার সেনাদের টহল অব্যাহত

URL copied
Share URL copied

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের তুমব্রু সীমান্তে এখনও মিয়ানমারের সেনা সদস্যদের টহল অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (০৬ মার্চ) বিকেলে মিয়ানমার সেনা সদস্যদের কাঁটাতারের বেড়া ঘেঁষে টহল দিতে দেখা যায়।

সীমান্তের বাসিন্দারা জানান, প্রতিদিন বিকেল থেকে তারা টহল শুরু করে পরদিন সকালে চলে যায়। তাছাড়া সীমান্তের পাশে অবস্থিত পুরনো বাংকার মেরামতের কাজও চলছে বলে স্থানীয়রা জানিয়েছে। এতে আতঙ্ক উৎকন্ঠায় দিন কাটছে সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের।

এদিকে সম্প্রতি তুমব্রু সীমান্তের ঘুমধুমের ঢেঁকিবুনিয়ার ২২ নম্বর পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরও সীমান্তে মিয়ানমার সেনারা অবস্থান নেওয়ায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বাংলানিউজকে জানান, গত ২০ ফেব্রুয়ারি সীমান্তের ওপারে বাংলাদেশ-মিয়ানমার কর্মকর্তারা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক করেছে। সেখানেও আমরা তুমব্রু সীমান্তের ওপারে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...