Current date Jul 14, 2026
বাংলাদেশ

সীমান্ত হত্যা কমায় স্বস্তিতে ঢাকা-দিল্লি

URL copied
Share URL copied

ঢাকা: বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনা এখন অনেকাংশে কমেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নন লিথাল উইপেন (প্রাণঘাতী নয় এমন অস্ত্র) ব্যবহার বাড়িয়েছে। বর্তমানে সীমান্তের হত্যা কমে আসায় ঢাকা-দিল্লির মধ্যে স্বস্তি এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তে মানুষ হত্যা শূন্যের কোটায় আনতে বিজিবি-বিএসএফ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সীমান্তের মানুষের মধ্যেও সচেতনতা বেড়েছে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তে হত্যা বন্ধে গুরুত্বারোপ করে দৃঢ় করেছে উভয়ের মধ্যে সম্পর্কও।

সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ১৫৬ কিলোমিটার। এটা বিশ্বের পঞ্চম বৃহত্তর সীমান্ত। দীর্ঘ এই সীমান্তে চোরাচালানসহ নানা ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে সীমান্তে গরু চোরাচালানকে কেন্দ্র করে আগে প্রায়ই হত্যাকাণ্ড ঘটতো তবে এখন সীমান্তে গরুর চোরাচালান কমে এসেছে। সেই সঙ্গে কমে এসেছে সীমান্ত হত্যাও।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সীমান্ত হত্যা নিয়ে অতীতে ঢাকা-দিল্লির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন সময় নানা প্রশ্নের মুখোমুখি পড়তে হতো। দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনায় উঠলে অস্বস্তিতে পড়ে যেতেন উভয় পক্ষের কর্মকর্তারা। দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার কারণেই কমে এসেছে সীমান্ত হত্যা। আগামীদিনে সীমান্ত হত্যা একেবারেই শূন্যের কোটায় নেমে আসবে বলে আশাবাদী বাংলাদেশ-ভঅরতের কর্মকর্তারা।

দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্তে মানুষের মধ্যে জনসচেতনতা বেড়েছে। এর অভাবে আগে প্রায়ই অনেকে সীমানা অতিক্রম করে অন্য দেশে ঢুকে যেতেন। তবে এখন সহজেই মানুষ সীমান্ত অতিক্রম করে না।

বিএসএফ-এর কয়েকজন শীর্ষ কর্মকর্তা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার বাড়ানো হয়েছে। দুইদেশের মধ্যে বিরাজ করছে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কও। মূলত এসব কারণেই উভয় দেশই সীমান্ত হত্যা বন্ধ করতে বদ্ধ পরিকর।

চলতি বছরের মার্চের শেষে বাংলাদেশ থেকে একটি সাংবাদিক প্রতিনিধিদল বিএসএফ-এর আমন্ত্রণে ভারত সফর করেন। ওই প্রতিনিধিদলকে বিএসএফ কর্মকর্তারা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক বন্ধন রয়েছে। এই বন্ধনের জন্যই সীমান্ত ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...