Current date Jul 14, 2026
বাংলাদেশ

সুন্দরবনে কালু বাহিনী প্রধানসহ তিন বনদস্যু নিহত

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : খুলনায় পুলিশ ও বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধে সুন্দরবনের কালু বাহিনীর প্রধান আবু সাইদ ওরফে কালুসহ তিন বনদস্যু নিহত হয়েছে। এসময় উভয় পক্ষে গোলাগুলির সময় ৮ পুলিশ সদস্য আহত হন। বন্দুকযুদ্ধের পর অপহৃত চার জেলেকে পুলিশ উদ্ধার করেছে।

বুধবার বেলা ১১ টার দিকে জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ময়দা পেশা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে সুন্দরবনের দস্যু কালু বাহিনীর প্রধান আবু সাইদ ওরফে কালু, আজগর আলী ও শহিদুল মল্লিক নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, দুটি দেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, তিন দিন আগে কয়রা উপজেলা সদর এলাকার বীনাপানি ও তেঁতুলতলা গ্রামের বাসিন্দা সুন্দরবনের জেলে হাবিবুর ফকির, বাবু, ফরিদুল গাজী ও মজিবুর গাজীকে মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে অপহরণ করে বনদস্যু কালু বাহিনী।

তাদের নিয়ে কালু বাহিনী মহেশ্বরীপুরের ময়দা পেশা এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে কয়রা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুপুর ১২ টার দিকে বনদুস্যদের পক্ষ থেকে গুলিছোড়া বন্ধ হলে সেখানে তল্লাশি অভিযান শুরু করা হয় এবং তিন বনদস্যুর লাশ পড়ে থাকতে দেখা যায়।

ওসি জানান, বন্দুকযুদ্ধ চলাকালে কয়রা থানার এসআই আজম, কিশোর, সাইদ, এএসই মোস্তফা, কনস্টেবল কাইয়ুম ও আরিফসহ ৮ পুলিশ সদস্য আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...