Current date Oct 29, 2026
বিনোদন

সুপারহিরো’র মুক্তি নিয়ে সংশয়

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : শাকিব খান-বুবলী অভিনীত ‘সুপারহিরো’ ছবিটি চলতি বছরের ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রলিয়ায় টানা শুটিং হয়। কিন্তু চলচ্চিত্রটি বিদেশে শুটিংয়ের জন্য অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহীন আরা বেগম।

এ সংক্রান্ত নিপা এন্টারপ্রাইজ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। এ অভিযোগের সত্যতা পাওয়া গেল। বিদেশে চলচ্চিত্রের শুটিং করতে হলে অনুমতি নিতে হয় এই বিষয়টি জানা ছিল না ‘সুপারহিরো’র প্রযোজক তাপসী ফারুকের।

তথ্য মন্ত্রণালয়ে তাপসী ফারুক দুঃখ প্রকাশ করে শুটিং পরবর্তী সময়ে বিষয়টি অনুমতি প্রদানের জন্য গত ১৫ মে আবেদন জানিয়েছেন একই সাথে বিষয়টি জানা না থাকায় দুঃখও প্রকাশ করেছেন। আবেদন পত্রে উল্লেখ করেছেন ছবিটি আসন্ন ঈদে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেন্সর বোর্ডে ছবিটি জমা দিতে গিয়ে বিদেশে শুটিংয়ের অনুমতির বিষয়টি সম্পর্কে অবগত হন। তথ্যমন্ত্রণালয়ে হার্টবিট প্রোডাকশনের পক্ষে আবেদন পত্রে বলা হয় অস্ট্রেলিয়ায় তিনটি গান ও কিছু দৃশ্যের শুটিং করা হয়েছে।

এক্ষেত্রে বিষয়টি নিয়ে স্বভাবতই সংশয় তৈরি হয়েছে। আদতে ছবিটি মুক্তি পাবে কি না। তবে এরইমধ্যে যদি তথ্যমন্ত্রণালয় থেকে অনুমতি না পায় তাহলে ছবি মুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। আর যদি অনুমতি পেয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যাই নেই। ইতোমধ্যে ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহীন আরা বেগমের নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কালের কণ্ঠকে বলেন, এরকম একটি চিঠি পেয়েছি। চিঠিটি আমরা ফাইলে রেখেছি। এখন পর্যন্ত ছবিটির বিষয়ে কিংবা আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি নির্মিত হবে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। শাকিব-বুবলী জুটি ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবিগুলো অভিনয় করেছেন। এবং চারটি ছবিই মুক্তি পেয়েছে। এছাড়া তাদের অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি নির্মাণাধীন রয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...