Current date Sep 7, 2026
আইন-আদালত

সুপ্রিম কোর্টের পবিত্রতা রক্ষায় ব্যানার, ফেস্টুন সরানোর নির্দেশ

URL copied
Share URL copied

জ্যেষ্ঠ প্রতিবেদক

সুপ্রিম কোর্ট অঙ্গনের পবিত্র রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছে প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানির সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী তিন দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেরতে বলা হয়েছে এতে।

মঙ্গলবার (১০অক্টোবর) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অরণ্যানী ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রশাসনের পূর্বানুমতি ব্যতিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতি ভবনসহ সবখানে পোস্টার ও বানার লাগানো সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হলো। ইতোমধ্যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পোস্টার ও ব্যানার লাগিয়ে থাকলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের মধ্যে তা অপসারণ করার জন্য বলা হলো।

এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক বরাবর ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...