Current date Sep 6, 2026
রাজনীতি

সুশাসন আওয়ামী চাকায় পিষ্ট : রিজভী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রহীন এই দেশে লুটপাটের নামে জনগণের টাকা আত্মসাৎকে তারা উন্নয়ন বলছে। সুশাসন আওয়ামী চাকায় পিষ্ট, বর্তমানে দেশে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টার অংশ হিসেবে জিয়া শিশুপার্কের নাম মুছে ফেলার চক্রান্ত হচ্ছে। উন্নয়নের নামে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদেরকে জিম্মি করে আওয়ামী লীগের যেকোন কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা হচ্ছে বলেও দাবি করেন এ বিএনপি নেতা।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন সভা-সমাবেশ করছেন, নৌকায় ভোট চাচ্ছেন। সরকারি কর্মচারীদের যেভাবে ব্যবহার করা হচ্ছে। এসব হচ্ছে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করে বরং সরকারকে সহযোগিতা করছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সরকারি বিভিন্ন কর্মসূচিরও সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, সরকারের আজকের কর্মসূচি এক বিকৃত তামাশা। গোটা ঢাকা শহরের রাস্তাঘাট অচল হয়ে গেছে। জনজীবন হয়ে গেছে সম্পূর্ণভাবে স্থবির। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকা পড়ে আছে। সরকার বলছে- জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। অথচ উল্টো সরকারই জনদুর্ভোগ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। সত্যি আমরা আজব দেশে বাস করছি বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, আবারও ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচন করা সম্ভব হবে না। খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দি রেখে বিএনপিবিহীন নির্বাচন দেশে কোনো নির্বাচনই অনুষ্ঠিত হবে না। দল নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করতে সরকার বাধ্য হবে। সব চক্রান্ত ও নীলনকশা জনগণের সম্মিলিত শক্তির অভিযাত্রায় প্রতিহত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...