Current date Sep 7, 2026
বিশ্ব

সেই ইমামের ভুয়সী প্রশংসা করলেন রাহুল গান্ধী

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রদায়িক সহিংসতায় ছেলের মৃত্যুর পরেও শান্তির বার্তা ছড়ানোয় আসানসোল মসজিদের ইমাম ইমদাদুল রশিদির ভুয়সী প্রশংসা করেছেন ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

ইমাম রশিদির সঙ্গে তিনি প্রশংসা করেছেন শান্তির বার্তা ছড়ানো আরেক সন্তানহারা পিতা ইয়াশপাল সাক্সেনারও।

এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, এভাবে ভারতে ভালোবাসা চিরকাল ঘৃণাকে হারিয়ে দেবে।

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় গত মঙ্গলবার বিকেলে নিখোঁজ হন আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল রশিদির ছোট ছেলে সিবতুল্লা রশিদি। একদিন পর তার লাশ পাওয়া যায়।

সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে ইমাম রশিদি আসানসোলবাসীর উদ্দেশে বলেন, ‘কোনও প্রতিহিংসা নয়। প্রতিশোধ নিতে যদি কারোর মৃত্যু ঘটাও, তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাব। আমি তোমাদের সঙ্গে ৩০ বছর ধরে আছি, আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে আর কাউকে যেন এভাবে মরতে না হয়।’

ওই মওলানাকে প্রশংসিত করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘সাম্প্রদায়িক ঘৃণায় সন্তান হারানোর পরও ইমাম রশিদি ও ইয়াশপাল সাক্সেনার বার্তা প্রমাণ করে ভারতে চিরকাল ভালোবাসা ঘৃণাকে হারিয়ে দেবে।’

এক নারীকে ভালোবাসায় তার পরিবারের সদস্যদের হাতে গত ১ ফেব্রুয়ারি নিহত হন ইয়াশপাল সাক্সেনার ছেলে অঙ্কিত সাক্সেনা। ভিন্ন সম্প্রদায়ের ওই নারীর পরিবারের হাতে একমাত্র সন্তান হারানোর পরও শান্তির ডাক দিয়েছিলেন ইয়াশপাল।

পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উত্তেজনার জন্য অনেকেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দায়ী করছেন। সমালোচকরা দলটির কট্টর হিন্দু জাতীয়তাবাদী আদর্শের সমালোচনা করে থাকেন।

রাহুল লিখেছেন, পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রতি বজায় রাখতে কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা ঘৃণা ছড়ানো বিজেপি/আরএসএস-এর আদর্শকে বিজয়ী হতে দেবো না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...