Current date Sep 7, 2026
Lead Newsবিশ্ব

সেই ত্রিভুবন বিমানবন্দরে এবার ছিটকে পড়ল মালয়েশীয় বিমান

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি দুর্ঘটনার জন্য অধিক পরিচিত। বহু বিমান এই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে। আর এবার পৃথিবীর অন্যতম দুর্ঘটনাপ্রবণ এই বিমানবন্দরে ছিটকে পড়ল মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বিমান।

শুক্রবার মালিন্দো এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি ১৩৯ আরোহী নিয়ে উড্ডয়নকালে ছিটকে পড়ে। তবে এতে কারও ক্ষয়ক্ষতি হয়নি। জানা গেছে, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এ বিমান উড্ডয়ন করার সময় এতে সমস্যা দেখা দেয়ায় পাইলটরা বিমানটির উড়া বাতিল করলে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এদিকে, দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত মার্চের মাঝামাঝি সময়ে কাঠমান্ডুর এই বিমানবন্দরেই অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এতে ৫০ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...