Current date Jul 9, 2026
বাংলাদেশ

সেই মা ভালো আছেন, সুস্থ আছেন

URL copied
মা ভাল আছেন
Share URL copied

অনলাইন ডেস্ক : অসুস্থ হয়ে ফুটপাতেই কাতরাচ্ছিলেন মা। মাকে বাঁচাতে দুই পথশিশু আপ্রাণ চেষ্টা করছে। এরকম একটি ভিডিও শেয়ার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটি ভাইরাল হয়েছিল। সেই মাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছিল। তিনি এখন সুস্থ আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পারভেজ হাসান নামে এক শিক্ষার্থী গতকাল সোমবার ভিডিও পোস্টটি দিয়েছেন।
তবে এখানেই থেমে থাকেননি পারভেজ। আরও ৫ জনের সহযোগিতায় এ মাকে ভর্তি করেছেন হাসপাতালে। রোববার রাতে অন্য এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এর বিস্তারিত তুলে ধরেন।

পারভেজ লিখেছেন, কালকে যে অসহায় বাচ্চা আর মহিলার ভিডিওটি যাদের ইমোশনাল করেছে, তাদের কাছেও ক্ষমা চাচ্ছি। আসলে আমি আপনাদের ইমোশনাল করতে চাইনি। আমি জাস্ট আমাদের সমাজের প্রতিদিনের একটি করুণ দৃশ্য তুলে ধরতে চেয়েছি! প্রতিদিন বা মাঝে মধ্যেই এসব ফেস করতে হয়। তাই চেয়েছি আপনারা যাতে নিজ নিজ জায়গা থেকে তাদের জন্য একটু এগিয়ে আসেন! যাতে মানুষে মানুষে কোন ভেদাভেদ না থাকে। কারণ আমি বিশ্বাস করি, সবার ওপরে মানুষ সত্য! ভিডিওটা আপ দিয়ে আমি ভাবিনি আপনারা এত সাড়া দিবেন। তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ! আল্লাহ আপনাদের এই মানবিক অন্তরকে আরো উজ্জ্বল করুক!

তিনি আরও লিখেছেন, আপনারা যারা খুব উদ্বিগ্ন ছিলেন যে, এই অসহায় মহিলা কেমন আছে? বা সেই বাচ্চাগুলোর কি খবর? তাদের সবাইকে আনন্দের সাথে বলছি, তারা এখন সুস্থ আছে। আজ সেই অসহায় মহিলাকে আমি আর ৫ জন ভাইয়া মিলে হসপিটালে ভর্তি করিয়েছি। তখন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ডাক্তার বলেছে, তিনি আল্লাহর রহমতে ঠিক আছেন। কারণ আগের রাতে তাকে মেডিসিন দেওয়া হয়েছিল! চিকিৎসা শেষ করে মহিলার ছোট দুটো বাচ্চার জন্য নতুন জামা প্যান্ট সাথে মহিলার জন্য নতুন শাড়ি কিনে দেওয়া হয়েছে! তাদের সাময়িক খাবার দেওয়া হয়েছে। এর ভেতর যাদের কথা বলতে চাই! ইয়ামিন ভাইয়া এবং সাথে আরো ৩ জন ভাইয়া ছিল যারা যথেষ্ট সাহায্য করেছে, ডাক্তার তার ফি নেয়নি!

সবার উদ্দেশ্যে তিনি লিখেছেন, এ অসহায় পরিবারের কথা বলে কেউ যদি কোন মানবিক আবেদন করে, তাহলে তার সেই আবেদনে সাড়া দিবেন না। মনে করেন এই পরিবারটির একটা ব্যবস্থা হয়ে গিয়েছে! সো কেউ প্রতারিত হবেন না। আবারও ধন্যবাদ দিচ্ছি যারা আজ আমার পাশে ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....