Current date Sep 7, 2026
খেলা

সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ আশরাফুলের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিকে তো রীতিমতো ছেলেখেলাই বানিয়ে তুললেন মোহাম্মদ আশরাফুল। টানা তিন ম্যাচে সেঞ্চুরি পেলেন তিনি। ২০ মার্চ মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরির পর আজ ব্রাদার্সের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ পেয়ে গেলেন তিনি।

টানা তিনটি (মোট পাঁচটি) সেঞ্চুরি দিয়ে কি নির্বাচকদের একটু ভাবনায় ফেলে দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক? ম্যাচ পাতানোর অপরাধ করে নিষিদ্ধ না হলে আজ হয়তো বাংলাদেশ দলের অন্যতম নিউক্লিয়াস হয়েই থাকতেন। ২০১২-তে নিষিদ্ধ হওয়ার পর পেরিয়ে গেছে অনেকগুলো বছর। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এই প্রথম দারুণ ধারাবাহিক তিনি। ক্রিকেটের বাইরে থেকেও ব্যাটিংটা যে ভুলে যাননি, সেটাই জানান দিচ্ছেন। তবে নির্বাচকদের ভাবনায় ফেললেও জাতীয় দল যে তাঁর কাছে এখনো অনেক দূরের বিষয়, সেটা বলাই যায়। তবে এসব নিয়ে না ভেবে নিজের ‘ধারাবাহিকতা’কে এই মুহূর্তে উপভোগ করতেই পারেন ২০০১ সালে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করা এই ক্রিকেটার।

আজ ব্রাদার্সের বিপক্ষে আশরাফুল অপরাজিত ছিলেন ১০২ রানে। ১৯৫ মিনিট ব্যাটিং করে ১৩৭ বলে তাঁর এই ইনিংসে ৫০ ওভার শেষে কলাবাগান ৩ উইকেটে তুলেছে ২৫২ রান। আশরাফুলের সেঞ্চুরির পাশাপাশি কলাবাগানের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওয়ালিউল করিমের ৯৫ বলে ৭৯। এ ছাড়া মুনিম শাহরিয়ার করেছেন ৩৫ আর ফারুক হোসেনের ব্যাট থেকে এসেছে ২৮ রান। ব্রাদার্সের সোহরাওয়ার্দী শুভ ৫৩ রানে নিয়েছেন ২ উইকেট।

লিগে সেঞ্চুরিতে তিনিই শীর্ষে। তিন সেঞ্চুরি করে আশরাফুলের পেছনে জাতীয় ক্রিকেট দলের লিটন দাস। তাঁর পাঁচ সেঞ্চুরির দুটিই অগ্রণী ব্যাংকের বিপক্ষে। ব্রাদার্স ছাড়াও বাকি দুটি মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের বিপক্ষে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...