Current date Sep 7, 2026
বিনোদন

সেনিজের ভরপুর নাচে গানের ভিডিও

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : ২০০৯ সালের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হন সুকণ্ঠী সেনিজ। এরপর মাঝে নিজেকে তৈরি করতে সময় নিলেন বেশ খানিকটা সময়।

অবশেষে ২০১৬ সালে স্বনামে (সেনিজ) প্রকাশ হলো তার প্রথম একক অ্যালবাম। তার ঠিক দুই বছর পর বৈশাখী উৎসবের উপহার নিয়ে সবার সামনে হাজির হলেন তিনি।

১০ এপ্রিল সন্ধ্যায় বেশ ঘটা করে অন্তর্জালে প্রকাশ হলো তার নতুন গান ও ভিডিও।

সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির নাম ‘শর্ত’। রবিউল ইসলাম জীবনের কথায় রোমান্টিক এই গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

এদিকে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এই সময়ের অন্যতম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ।

এতে মূল মডেল হিসেবে দারুণ ঝলক দেখিয়েছেন সেনিজ নিজেই। মডেল হিসেবে আরও আছেন সৈয়দ সামিউল হক, নুসরাত আজিজ, শুভ প্রমুখ।

গান-ভিডিও প্রসঙ্গে সেনিজ বলেন, ‘প্রথম কথা হলো শ্রোতা হিসেবে জীবন ভাইয়ার কথা এবং ইমন ভাইয়ার সুর-সংগীত আমার খুবই ভালোলাগে।

এই গানটিতে একসঙ্গে দু’জনকেই আমি পেয়েছি। এই গানটির জন্য আমি প্রায় দুই বছরের প্রস্তুতি নিয়েছি। অবশেষে সেটি প্রকাশ পেয়েছে।

গানটির অডিও এবং ভিডিওতে একটা ম্যাসেজ হলো- ভালোবাসা হতে হবে শর্তহীন। ভিকি ভাইয়া দারুণ নির্মাণ করেছেন। শুটিংয়ে আমি খুবই মজা করেছি। প্রাণখুলে নেচেছি। আশা করছি গানটি সবার ভালোলাগবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও শোনা যাবে দেশের সবকটি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্মে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...