Current date Jul 23, 2026
বিশ্ব

সেনেগালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৬, আহত ১৪

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সেনেগালের দক্ষিণাঞ্চলে বুধবার রাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছেন। দেশটির সরকার এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সেনা মুখপাত্র কর্নেল আবদৌ দিয়ায়ে জানান, হেলিকপ্টারটি মিসিরাহ’র একটি উপকূলীয় ম্যানগ্রোভ বনে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ২০ আরোহী ছিলেন।

উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এতে ‘অপর ১৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।’

আহতদের কাওলাকের একটি আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বাসস।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...