Current date Sep 7, 2026
বাংলাদেশ

সেপ্টেম্বরেই বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট চালু হচ্ছে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : চলকি বছরের সেপ্টেম্বরেই ৫০০ বেডের বিশেষায়িত ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’-এর যাত্রা শুরু হবে। শেখ হাসিনার জন্ম মাসেই তার নামে বিশ্বের সবচেয়ে বড় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু করা হবে। এখানে আগুনে পোড়া রোগীদের অত্যাধুনিক চিকিৎসা সেবা দেয়া হবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি নাগরিকের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি।

মোহাম্মদ নাসিম বলেন, তৃণমূলের গরিব মানুষের স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে সরকার এরইমধ্যে ৬ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে আরও ১০ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে। নতুন নিয়োগ পাওয়া ডাক্তারদের কমপক্ষে ৩ বছর গ্রামে থেকে তৃণমূলের মানুষদের সেবা দিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে বর্তমান সরকার প্রথমবারের মতো একসাথে ১০ হাজার নার্স নিয়োগ দিয়েছে। তারা এখন দেশের বিভিন্ন হাসপাতালে সেবা দিচ্ছে। দেশে এখন আর নার্স সংকট নেই।

মোহাম্মদ নাসিম বলেন, সরকার পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে আরও ৪০ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেবে। শিগগিরই এই প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি জানান।

ঢাকা মেডিকেল কলেজের উন্নয়নে একটি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পের কাজ শেষ হলে এই মেডিকেলের চেহারাই পাল্টে যাবে। শিগগিরই এই উন্নয়নমূলক কাজ শুরু হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...