Current date Sep 7, 2026
খেলা

সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের তৃতীয় ধাপ শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, সুইডেন, রাশিয়া ও উরুগুয়েকে হারিয়ে সেমিতে উঠেছে বেলজিয়াম, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ফ্রান্স। ৩২ টি দল থেকে এখন টিকে আছে মাত্র চার দল।

গত ১৪ জুন লুঝনিকি স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠেছিলো ফুটবলের এ মহাযজ্ঞের। আর কয়েকদিন পরে সেই লুঝনিকিতেই ১৫ জুন পর্দা নামবে ২১তম রাশিয়া বিশ্বকাপের। আর ইতোমধ্যে গ্রুপ পর্ব, শেষ ষোল’র পর বিদায় নিলো কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াইও। এবার অপেক্ষা সেমিফাইনাল ও ফাইনালের। চলুন দেখে নিই সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ।

৬ জুলাই শেষ আটের প্রথম ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে ফ্রান্স। অপর ম্যাচে সবসময়ের ফেভারিট ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে এবারের শিরোপা প্রত্যাশী বেলজিয়াম।

দ্বিতীয় দিনের (৭ জুলাই) প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে ২-০ গোলের জয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারে উঠে ইংল্যান্ড। দিনের অপর ম্যাচে রাশিয়াকে টাইব্রেকারেহারিয়ে সেমির লড়াইয়ে সামিল হয়েছে ক্রোয়েশিয়া।

আগামি ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ১২টায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে মোকাবেলা করবে বেলজিয়াম।আর পরদিন অর্থাৎ ১১ জুলাই একই সময় ইংলিশদের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...