Current date Sep 7, 2026
বিনোদন

সেরা চলচ্চিত্র অজ্ঞাতনামা, বেশি সংখ্যক আয়নাবাজি

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৬’ ঘোষণা করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার জানানো হয়, সেরা চলচ্চিত্রের জন্য নির্বাচিত হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’। সর্বোচ্চ ৭টি বিভাগে পুরস্কার পেতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি।

নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’পাচ্ছে ৪টি বিভাগে। এছাড়া তৌকীর আহমেদের পরিচালনায় ‘অজ্ঞাতনামা’ ও গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ পাচ্ছে ৩টি করে পুরস্কার। শিগগিরই পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করা হবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৬

আজীবন সম্মাননা : যৌথভাবে ফরিদা আক্তার(ববিতা) ও আকবর হোসেন পাঠান(ফারুক)
শ্রেষ্ঠ চলচ্চিত্র : অজ্ঞাতনামা
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ঘ্রাণ
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : জন্মসাথী
শ্রেষ্ঠ পরিচালক : অমিতাভ রেজা চৌধুরী (আয়নাবাজি)
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : সুচিন্তা চৌধুরী চঞ্চল (চঞ্চল চৌধুরী, আয়নাবাজি)
শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : যৌথভাবে আফরোজা ইমরোজ তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র): যৌথভাবে আলীরাজ(পুড়ে যায় মন) ও ফজলুর রহমান বাবু (মেয়েটি এখন কোথায় যাবে)
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্র) : তানিয়া আহমেদ (কৃষ্ণপক্ষ)
শ্রেষ্ঠ খল অভিনেতা : শহীদুজ্জামান সেলিম (অজ্ঞাতনামা)
শ্রেষ্ঠ শিশুশিল্পী : আনুম রহমান খান সাঁঝবাতি (শঙ্খচিল)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক : ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : হাবিব (নিয়তি)
শ্রেষ্ঠ গায়ক : ওয়াকিল আহমেদ (দর্পণ বিসর্জন, গান: অমৃত মেঘের বাড়ি)
শ্রেষ্ঠ গায়িকা : মেহের আফরোজ শাওন (কৃষ্ণপক্ষ, গান: যদি মন কাঁদে)
শ্রেষ্ঠ গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার (মেয়েটি এখন কোথায় যাবে, গান: বিধিরে ও বিধি বিধি…)
শ্রেষ্ঠ সুরকার : ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে, গান- বিধিরে ও বিধি বিধি…)
শ্রেষ্ঠ কাহিনিকার : তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : অনম বিশ্বাস ও গাউসুল আলম (আয়নাবাজি)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : সৈয়দা রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন)
শ্রেষ্ঠ সম্পাদক : ইকবাল আহসানুল কবির (আয়নাবাজি)
শ্রেষ্ঠ শিল্পনির্দেশক : উত্তম গুহ (শঙ্খচিল)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : রাশেদ জামান (আয়নাবাজি)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রিপন নাথ (আয়নাবাজি)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : যৌথভাবে সাত্তার (নিয়তি) ও ফারজানা সান (আয়নাবাজি)
শ্রেষ্ঠ মেকাপম্যান : মানিক (আন্ডার কনস্ট্রাকশন)

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...