Current date Sep 7, 2026
বিনোদন

সেলিম খানের ‘হ্যাঁ’ বুবলীর ‘না’

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর হোটেল ওয়েস্টিনে শাকিবের নতুন ছবি ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এই ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে পরিচয় করে দেয়া হয় শবনম ইয়াসমিন বুবলীকে। এছাড়াও অভিনেতা সম্রাট ও নতুন মুখ মৃদুলাকে পরিচয় করে দেয়া হয়।

কিন্তু আকস্মিকভাবেই জানা গেল ছবির প্রধান নায়িকা বুবলী ছবিটি করছে না। কিন্তু শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলছেন বুবলী ছবিটি করবে।

বুবলী বলছেন, সেলিম ভাই হয়তো আরেকটি প্রজেক্টের কথা বলছেন। কারণ শাপলা মিডিয়ার আরেকটি ছবিতে কাজ করবো সেটার জন্য প্রস্তুতি দরকার।

সেলিম খান বলেন, বুবলী এই মুহূর্তে আমাদের ‘ক্যাপ্টেন খান’ ছবিতে কাজ করছেন। বুবলী ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিতে অভিনয় করবেন। তিনি আমাদের সব ছবিই করবেন।

‘বুবলী অভিনয় করছেন না’ এমন তথ্যকে গুজব হিসেবে আখ্যা দিয়ে সেলিম খান উড়িয়ে দেন।

গত ২৬ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটি নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির নায়ক শাকিব খান, নায়িকা বুবলী, পরিচালক শাহিন সুমনসহ অন্যান্য কলাকুশলী।

এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই গত রোজার ঈদে শাকিব-বুবলী জুটির মুক্তি পায় ‘চিটাগাইঙ্গা পোয়া-নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি। বর্তমানে ‘ক্যাপ্টেন খান’ ছবির শ্যুটিং করছেন শাকিব-বুবলী। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।কালের কণ্ঠ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...