Current date Nov 7, 2026
বাংলাদেশ

সৈয়দ আশরাফ অসুস্থ, তবে যেভাবে প্রচার হয়েছে তা গুজব

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ হলেও তার শারীরিক অবস্থা গুরুতর নয়। তিনি প্রয়োজনীয় কাগজপত্র বাসায় বসেই সই করছেন। রোববার সংসদ অধিবেশনেও যোগ দিয়েছেন তিনি। তবে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই সৈয়দ আশরাফ মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত বলে জানিয়েছেন তার ঘনিষ্টজনেরা।

সৈয়দ আশরাফের ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী, ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন বলেন, ‘সৈয়দ আশরাফের শারীরিক অবস্থার কথা আমি যেভাবে বলেছি গণমাধ্যমে তা অতিরঞ্জিত করা হয়েছে। তারা আশরাফকে একেবারে কঠিন রোগী বানিয়ে ফেলেছে।’

‘আমি বলেছি আশরাফের স্ত্রী মারা যাওয়ার পর থেকে টেনশনটা একটু বেশি করছেন। বয়স হয়ে যাওয়ার কারণে শরীরটা মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যায়। ওষুধ খেলে ঠিক হয়। কিন্তু গণমাধ্যমে আমার বরাত দিয়ে যেভাবে লিখেছে তা মোটেও সঠিক না।’

এক সময়ে বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। ওই কমিটিরই সভাপতি ছিলেন নাজিম উদ্দিন। তিনি জানান, নিয়ম করে প্রতিদিনই সৈয়দ আশরাফকে দেখতে যান এবং একসঙ্গে সময় কাটান।
সৈয়দ আশরাফের ব্যক্তিগত কমর্কর্তা সাজ্জাদ আলম শাহীন বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ভালো আছেন। নিয়মিত কাজকর্ম করছেন। বাসায় বসে মন্ত্রণালয়ের ফাইল দেখছেন।

সৈয়দ আশরাফের জনসংযোগ কর্মকর্তা মো. মমিনুল হক বলেন, ‘তিনি (সৈয়দ আশরাফ) তো অফিসের কাজকর্ম রেগুলার করছেন। এই পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো ফাইল পড়ে নেই। অসুখ-বিসুখ তো আমাদের হতেই পারে, অসুখ-বিসুখ হলেই যে সব অচল হয়ে যাবে বিষয়টি তা নয়।’

‘যেখানে তার ফ্যামিলি কিংবা ব্যক্তিগত কর্মকর্তারা তার অসুস্থতার কথা বলছেন না, সেখানে এটার (তার অসুস্থতার খবর) কতটুকু অথেনটিসিটি (বিশ্বাসযোগ্যতা) আছে আমি বুঝি না।

তিনি বলেন, ‘স্ত্রী মারা যাওয়ার পর তো তিনি এমনিতেই মানসিকভাবে দুর্বল। ফুল টাইম উনি এখন বাসায় থাকেন। ওনার কাজকর্ম উনি ঠিকই চালিয়ে যাচ্ছেন। তার যদি শারীরিক বড় ধরনের সমস্যা হয় তাহলে তিনি ফাইল সই করছেন কিভাবে?’

প্রসঙ্গত, গত বছরের ২৩ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলাম। তাদের একমাত্র সন্তান রিমি ইসলাম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। পূর্বপশ্চিম

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...