Current date Jul 17, 2026
বিনোদন

সোনমের ফোন, রাগ ভুলে বিয়েতে হাজির হবেন ঐশ্বরিয়া

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : কান ফেস্টিভ্যালে সোনম কাপুরের মন্তব্য এবং তার কারণে দু’জনের অন্দরমহলে এক ঠাণ্ডা যুদ্ধ। সোনম যতই ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্য করুন না কেন, ঐশ্বরিয়া কিন্তু চুপই ছিলেন। অযথা কোনও বিষয় নিয়ে মুখ খোলেননি তিনি। কিন্তু, দু’জনের সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে বলে শোনা যায়। অবশেষে সোনমের বিয়েতে যেন থেমে গেল সেই ঠাণ্ডা যুদ্ধ। বচ্চন বাড়ির বউমাকে নিজে ফোন করে বিয়েতে আমন্ত্রণ জানান অনিল কন্যা।

ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে। ওই সময় কান ফেস্টিভ্যালে ঐশ্বরিয়া এবং সোনম দু’জনেই একটি বিজ্ঞাপনী সংস্থার মুখ হয়ে রেড কার্পেটে হাজির হন। পাপারাজ্জির মুখোমুখি হয়ে ওই সময় ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন সোনম কাপুর।

সোনমের ওই মন্তব্যের পরই হইচই শুরু হয়ে যায় বলিউডে। যদিও, রাই কিন্তু মুখে টু শব্দও করেননি। যদিও, ঐশ্বরিয়াকে নিয়ে ওই মন্তব্য করার পরই রীতিমতো ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় সোনমকে।

কানের রেড কার্পেটে বেগুনি রঙে ঠোঁট রাঙিয়ে যখন হাজির হন রাই, ওই সময়ও তাঁকে নিয়ে জোর সমালোচনা শুরু হয়। আর ওই সময় ঐশ্বরিয়ার পাশে দাঁড়ান সোনম। প্রত্যক্ষভাবে না হলেও, সংবাদমাধ্যমের সামনে সোনম বলেন, বেগুনি রঙের লিপস্টিকে বেশ ভাল মানিয়েছে রাই-কে। কিন্তু, সোনম যা-ই বলুন না কেন, ঐশ্বরিয়া তা কানে তোলেননি। সেই থেকেই দু’জনের সম্পর্কে মেঘ জমতে শুরু করে।

এরপর কেটে গেছে বেশ কয়েক বছর। সম্প্রতি ডিজাইনার সন্দীপ খোসলার ভাইজির বিয়েতে হাজির হয়ে অনিল কাপুর এবং সুনিতা কাপুর একসঙ্গে গিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে কথা বলেন এবং মেয়ের বিয়ের নিমন্ত্রণ করেন। এরপরই বিয়ের কয়েক দিন আগে সোনাম নিজেঐশ্বরিয়াকে ফোন করেন এবং তাঁকে আমন্ত্রণ জানান। শোনা যাচ্ছে, ঐশ্বরিয়াও নাকি সব রাগ, ক্ষোভ ভুলে সোনমের বিয়েতে হাজির হবেন বলে কথা দিয়েছেন।

শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন এবং শ্বেতা বচ্চনকে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন সোনম। অন্যদিকে, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে আমন্ত্রণ জানিয়েছেন অনিল কাপুর এবং সুনিতা কাপুর। জিনিউজ

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...