Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনাগাজীতে রূপালী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই হাজারের অধিক অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফারহানা আক্তার লিমা, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার জহিরুল হায়াত ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু।

রূপালী ব্যাংক লিমিটেডের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ফেনীর জোনাল ম্যানেজার মো. কুদ্দুস মিয়া, ফেনী কর্পোরেট শাখার ব্যবস্থাপক বিজন ভৌমিক ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...