Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

সোনারগাঁওয়ে কারখানায় ভয়াবহ আগুন

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ত্রিপদী এলাকায় কঙ্কা নামে একটি ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোনারগাঁও, মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

সোনারগাঁও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন কমান্ডার সুজন হাওলাদার জানান, বেলা পৌনে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি মেঘনা ও গজারিয়া থেকে আরও ৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে। ধারণা করা হচ্ছে– বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...