Current date Oct 27, 2026
অর্থনীতি

সোনালী ইনভেস্টমেন্টের ১৩তম সাধারণ সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সোনালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর
মো. আফজাল করিম, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, জেনারেল ম্যানেজার মো. ইকবাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদ এবং সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও মো. শওকত জাহান খান। এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জাল হোসেন এবং কাজী মো. ওয়াহিদুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের আর্থিক হিসাব বিবরণী ও শেয়ার হোল্ডারদের জন্য ১৩.০৮ কোটি টাকার ৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...