Current date Oct 29, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক এক কর্মশালা ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নের উপর বিস্তারিত আলোচনা করেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ মামুন মিয়া। কর্মশালায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান ও সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান, ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার মো. নুরন নবীসহ প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজার,প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট অফিসের প্রধান, সকল শাখার ব্যাপস্থাপকবৃন্দ ভার্চুয়ালী এসময় উপস্থিত ছিলেন। কর্মশালায় সোনালী ব্যাংকে তথ্য অধিকার আইন-২০০৯ পূর্ণরূপে বাস্তবায়ন এবং কর্মকর্তাদের মধ্যে এর প্রচারই ছিল কর্মশালার মূলউদ্দেশ্য।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...