Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকের সঙ্গে এটুআই ও অলিভিনের চুক্তি স্বাক্ষর

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম ব্যবহার করে নাগরিকগণ ও সেবাগ্রহীতাদের বিবিধ ফি ও চার্জ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে এ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই), সোনালী ব্যাংক লিমিটেড ও অলিভিন লিমিটেডের মধ্যে একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির ফলে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআইয়ের ইনোভেশন ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম ব্যবহার করে সারাদেশের নাগরিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর হতে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট গ্রহণ করতে প্রয়োজনীয় ফি ও চার্জ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

এ লক্ষ্যে ১৮ সেপ্টেম্বর, রবিবার সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সভা কক্ষে ত্রি-পক্ষীয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, এ্যাসপায়ার টু ইনোভেট এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং অলিভিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামাওয়াত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মোঃ কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়ে জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...