Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে বিশেষ সেবাদান কাউন্টার উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সক্রিয় অংশীদার হিসেবে এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবাকে আরো গতিশীল ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী, চ্যালেঞ্জড পিপলস এবং সিনিয়র সিনিজেনদের জন্য চারটি নতুন কাউন্টার উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারি, সোমবার ব্যাংকের স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম মডেল শাখা হিসেবে স্থানীয় কার্যালয়ে নতুন চারটি কাউন্টারের শুভ উদ্বোধন করেন।

স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম,প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে সোনালী ব্যাংক সতেরটি শাখাকে মডেল শাখা হিসেবে রূপান্তর করবে । ক্রমান্বয়ে আরো বৃহত্তর পরিসরে দেশের সব প্রান্তে বিভিন্ন শাখাকে মডেল শাখায় পরিণত কর হবে। মডেল শাখায় গ্রাহকেরা আরো দ্রুত এবং সহজে সব ব্যাংকিং সেবা নিতে পারবে এবং মডেল শাখা হিসেবে স্থানীয় কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা, ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী, চ্যালেঞ্জড পিপলস এবং সিনিয়র সিনিজেনদের জন্য চারটি নতুন কাউন্টার খোলা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...