Current date Oct 28, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকে ডিএমডি হিসেবে মীর মোফাজ্জল হোসেনের যোগদান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন মীর মোফাজ্জল হোসেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সোনালী ব্যাংক লিমিটেডে ডিএমডি হিসেবে যোগদান করেন।

যোগদানের পূর্বে তিনি ২০২১ সালের ১ নভেম্বর হতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে জেনারেল ম্যানেজার হিসেবে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ ও লোকাল প্রিন্সিপাল অফিসে এবং পল্লী সঞ্চয় ব্যাংকে জেনারেল ম্যানেজার হিসেবে প্রধান কার্যালয়ের প্রশাসন ও ফিন্যান্স ডিভিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

মীর মোফাজ্জল হোসেন ১৯৯৬ সালে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের প্রধান কার্যালয়ে প্রশাসন, ঋণ, আদায়, নিরীক্ষা বিভাগসহ মাঠ পর্যায়ে রিজিওনাল ম্যানেজার ও জোনাল ম্যানেজার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি লাভ করেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...