Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকে সদ্য যোগদানকৃত ডিএমডিদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেডে সদ্য যোগদানকৃত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সদ্য যোগদানকৃত ডিএমডিগণ বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজারস’ অফিস ফরিদপুরের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এস এম ওবায়দুর রহমানসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে ১৭ নভেম্বর, ২০২২ তারিখে ইস্যুকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে জেনারেল ম্যানেজার হতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...