Current date Oct 29, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক এর নতুন জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মজুমদার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান মজুমদার সম্প্রতি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে এ ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকায় জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ডিভিশন(আইটি সার্ভিসেস ম্যানেজমেন্ট) এর ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিভাগে বি.কম.(সম্মান) ও এম.কম. ডিগ্রী কৃতিত্বের সাথে অর্জন করেন। তিনি সোনালী ব্যাংক লিমিটেড এ ১৯৯৫ সালে সিনিয়র অফিসার(এফ.এ) পদে যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে শাখা প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন প্রধান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা জেলার সবুজবাগ থানার দক্ষিণগাঁও এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ মফিজউদ্দিন আহমেদ মজুমদার এবং মাতার নাম জাহানারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...