Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

সোনালী ব্যাংক ও আইসিবি ম্যানেজমেন্ট এর মধ্যে চুক্তি সই

URL copied
Share URL copied

প্রেস রিলিজ

উন্নত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডিজিটাল ব্যাংকিং সেবা আইসিবির গ্রাহক ও বিনিয়োগকারীদের দোড়গোড়ায় পৌঁছে দিতে ১৪ সেপ্টেম্বর, বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং আইসিবির ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল হোসেন ।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস ও আইসিবি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, আইসিবি ম্যানেজমেন্ট লিমিটেডের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমুদ হাসান মুরাদ ও দীপক কুমার দত্ত, এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ শামীম পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে আইসিবি ম্যানেজমেন্ট লিমিটেডের গ্রাহক ও বিনিয়োগকারীরা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের অর্থ ও ফি অনলাইনে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...