Current date Sep 8, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক ও ইডেন কলেজের মধ্যে অনলাইন ব্যাংকিং সেবা সংক্রান্ত চুক্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেড ও ইডেন মহিলা কলেজের মধ্যে অনলাইন ব্যাংকিং সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। (৩১ জুলাই) রবিবার সকালে ইডেন মহিলা কলেজে সম্মেলন কক্ষে দু’পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ এবং ইডেন মহিলা কলেজের পক্ষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল কুদ্দুস, কলেজের উপাধাক্ষ্য অধ্যাপক ফেরদৌসী বেগম,ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুফিয়া আকতার, গভর্রমেন্ট একাউন্টস ও সাভির্সেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মজিবর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহী, কর্মকর্তাগণ এবং শিক্ষকরা। এ চুক্তির ফলে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাঁদের যাবতীয় ফি- চার্জ ঘরে বসে পরিশোধ করতে পারবেন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...