Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক ও মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের মধ্যে চুক্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার কলেজের পক্ষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল কামাল আকবর এবং সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের আইটি ল্যাবে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, মো. মনিরুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...