Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে চু্ক্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সেবাগ্রহীতা বিভিন্ন স্কুল-কলেজের বেতন, ফি ও চার্জ আদায় এবং ওয়েব বেইজড স্পট ক্যাশ বৈদেশিক রেমিট্যান্স রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখার মাধ্যমে পরিশোধের লক্ষে দুই ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

( ১ ফেব্রুয়ারি )বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, জেনারেল ম্যানেজার মোঃ নুরূন নবী, কাজী মোঃ মফিজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, মোঃ আতিকুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম, মোঃ মুখলেসুর রহমান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আতিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ঘরে বসে সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ হতে দিন-রাত ২৪ ঘণ্টা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সেবাগ্রহীতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৮৩টি শাখার মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসির গ্রাহকগণ বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...