Current date Oct 28, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক ও লালমাটিয়া সরকারী মহিলা কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং লালমাটিয়া মহিলা কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ১৩ ফেব্রুয়ারি, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং লালমাটিয়া সরকারী মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ রফিকুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, মীর মোফাজ্জল হোসেন, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, লালমাটিয়া সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরীন আহমেদ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, অন্যান্য নির্বাহী এবং লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...