Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক ও সরকারি তিতুমীর কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এবং সরকারি তিতুমীর কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ০৭ জুন, বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, মো. নুরূন নবী, মো. সাফায়েত হোসেন পাটওয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. রবিউল আলম, মো. আতিকুর রহমান, সরকারি তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা চৌধুরী, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রধান মো. সালাহ্‌উদ্দীন, সহযোগী অধ্যাপক এম এম মোস্তফা জামাল চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন, মো. গালিব হোসেন এবং প্রভাষক শেখ নাজিয়া জাহানসহ সোনালী ব্যাংকের অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি, বেতন ও চার্জ পরিশোধ করতে পারবেন। এছাড়া Sonali e-Sheba মোবাইল App এর মাধ্যমে ঘরে বসে ২ মিনিটে ব্যাংক হিসাব খোলা ও Sonali e-Wallet এর মাধ্যমে দিন রাত যেকোনো সময় ব্যাংকিং লেনদেন করতে পারবেন।

উল্লেখ্য, Sonali e-Wallet এর মাধ্যমে চেক ছাড়াই কিউআর কোড স্ক্যান করে অর্থ উত্তোলন করা যায়। ফলে অনলাইনের মাধমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম গ্রাহকদের দোরগোড়ায় পৌছাঁনো সম্ভব হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...