Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক দেশের ডিজিটালাইজড ব্যাংকিং এ অগ্রগামী ভূমিকা পালন করছে : এমডি আতাউর রহমান প্রধান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক
দেশের ব্যাংকিং খাতের সেবাকে আর ও যুগোপযোগী করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সব ধরনের ডিজিটালাইজড সার্ভিস চালু করেছে । অন্যান্য ব্যাংকের পাশাপাশি সোনালী ব্যাংক গত দেড় বছরে বিভিন্ন ধরনের অনলাইন ব্যাংকিং সেবা চালু করেছে যাতে গ্রাহকগণ করোনাকালীন এই দুর্যোগের সময় ব্যাংকে উপস্থিত না হয়ে তার কাঙ্খিত সেবা পেতে পারে । গতাকাল সোনালী ব্যাংক লিমিটেড এবং ট্রাষ্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনষ্ঠানে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান এসব কথা বলেন । এ চুক্তির ফলে সোনালী ব্যাংকের গ্রাহকগণ ও ঞধঢ় এর গ্রাহকগণ লিংক স্থাপন এর মাধ্যমে সোনালী ব্যাংকের একাউন্ট থেকে ঞধঢ় -এ টাকা প্রেরণ করতে এবং ঞধঢ় থেকে সোনালী ব্যাংকের একাউন্টে টাকা আনতে পারবেন, ঞধঢ় এর গ্রাহকগণ সকল প্রকার সরকারি/বেসরকারি ফি পরিশোধ করতে পারবেন, ঞধঢ় এর ডিস্ট্রিবিউটররা সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে ব-সড়হবু জেনারেট করতে পারবেন। চুক্তিতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার জনাব মোঃ আবু সাঈদ এবং ট্রাষ্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড -এর পক্ষে ভারপ্রাপ্ত চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব দেওয়ান নাজমুল হাসান স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব আতাউর রহমান প্রধান, ব্যাংকের পরিচালকবৃন্দ, ডেপুটি ম্যনেজিং ডিরেক্টরবৃন্দ, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ট্রাষ্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এর পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান ও অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...