Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক স্টাফ কলেজের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

সোনালী ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা কর্তৃক আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স ফর নিউলি অ্যাপয়েন্টেড সিনিয়র অফিসার অ্যান্ড ইক্যুইভ্যালেন্ট/অফিসার অ্যান্ড ইক্যুইভ্যালেন্ট’ শীর্ষক বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

১৯ আগস্ট, শনিবার সোনালী ব্যাংক স্টাফ কলেজের প্রিন্সিপাল (জেনারেল ম্যানেজার) সাহিদা খানমের সভাপতিত্বে স্টাফ কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। অনুষ্ঠানে স্টাফ কলেজের অন্যান্য নির্বাহী, ফ্যাকাল্টি মেম্বার ও ১৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্টাফ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...