Current date Oct 28, 2026
বিশ্ব

সৌদি আরবে গির্জা স্থাপনে ভ্যাটিকানের সঙ্গে চুক্তি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সৌদি আরবে গির্জা স্থাপনের জন্য ভ্যাটিক্যানের সঙ্গে এক চুক্তিতে উপনীত হয়েছে দেশটি। ফলে শীঘ্রই সৌদি আরবে ক্যাথলিক খ্রিস্টানদের গির্জা স্থাপিত হবে বলে জানা গেছে।

সৌদি আরবের এক ওয়াহাবি নেতা ও ভ্যাটিকানের কার্ডিনালের মধ্যে ইতিমধ্যেই গির্জা স্থাপনের জন্য একটি চুক্তি সই হয়েছে। সৌদি আরবের অন্যতম ওয়াহাবি এনজিও মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আবদেল কারিম আল ইসসা ও লুইস তাওরিনের মধ্যে এই চুক্তিটি সই হয়েছে।

বিশপ পরিষদের প্রধান জন লুইস তাওরিন গত মাসে এক সপ্তাহের জন্য সৌদি সফরে গিয়েছিলেন। সফরে লুইস তাওরিন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানসহ বেশ কয়েকজন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করেন। সে সময়েই চুক্তিটি সম্পন্ন হয় বলে জানা গেছে।

তবে তার এ সফর নিয়ে সৌদি আরবের স্থানীয় সংবাদমধ্যমগুলো কিছু সংবাদ পরিবেশন করলেও আন্তর্জাতিক মিডিয়াগুলো তেমন গুরুত্ব দেয়নি।

ক্যাথলিকদের গির্জা নির্মাণ ছাড়াও প্রতি দুই বছর পর পর মুসলিম-খ্রিষ্টান সম্মেলনের আয়োজন করা হতে পারে বলে জানা গেছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...