Current date Jul 10, 2026
বিশ্ব

সৌদি আরবে সড়কে ঝরল ৬ বাংলাদেশির প্রাণ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সকালে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি ১৮ জন শ্রমিক। এ সময় বাসটির টায়ার বিস্ফোরণ হলে রাস্তার পাশে ছিটকে পড়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই ৬ বাংলাদেশি নিহত হন।

দুর্ঘটনায় নিহতের মধ্যে রয়েছে নড়াইলের লোহাগাড়া উপজেলার লাহুরিয়া গ্রামের সৈয়দ হোসেন ও একই উপেজলার আওড়িয়া ইউনিয়নের দত্ত পাড়া গ্রামের ইস্রাফিল শেখ, মাগুড়া জেলার মুহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেওলি গ্রামের শাহ আলম। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেদ্দা কনস্যুলেট ও রিয়াদের বাংলাদেশ দূতাবাস ঘটনার খোঁজ-খবর নিচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।ঢাকাটাইমস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....