Current date Jul 16, 2026
বিশ্ব

সৌদি আরবে ১৪১ বাংলাদেশি নিয়ে বিমানের জরুরি অবতরণ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : সৌদি আরবের মদিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ক্রটির কারণে জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ১৫১ জন আরোহী ছিল বলে জানা গেছে। এদের ১৪১ জনই বাংলাদেশি।

জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে বিমানটি মদিনা থেকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দরের পথে রওয়ানা হওয়ার পরপরই বিমানের হাইড্রলিক সিস্টেমে একটি ত্রুটি ধরা পড়ে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় বিমানটি ঢাকা না গিয়ে আবার জেদ্দাতে ফিরিয়ে নেওয়া হবে।

সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, বিমানটি রানওয়েতে অবতরণের অনুমতি না পাওয়ায় কয়েক ঘণ্টা ধরে বিমানবন্দরের আকাশে ঘোরাঘুরি করে এবং অবশেষে স্থানীয় সময় রাত ১০টায় অবতরণ করতে সক্ষম হয়।

এ ঘটনায় বিমানটির সামান্য ক্ষতি হলেও যাত্রীরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...