Current date Sep 7, 2026
বিশ্ব

সৌদি রাজপ্রাসাদের বাইরে প্রচণ্ড গোলাগুলি (ভিডিও)

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাহিনী দেশটির রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের কাছে একটি খেলনার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর আগে অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে ওই এলাকায় তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল-জাজিরা।

রিয়াদ পুলিশের একজন মুখপাত্র শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-কে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী খুজামা এলাকা সংলগ্ন চেক পয়েন্টে একটি অননুমোদিত খেলনার ড্রোন চিহ্নিত করেছে। পরে তারা সেটিকে ভূপাতিত করেছে।

তিনি আরও বলেন, স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বিষয় নিশ্চিত করতে পারেননি। এদিকে এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও ফুটেজে তীব্র গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। ৩০ সেকেন্ড স্থায়ী ওই গোলাগুলির ঘটনায় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি ধারণা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা বলছে, তারা নিরপেক্ষভাবে ওই ভিডিও’র সত্যতা যাচাই করতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই ঘটনার সময় বাদশাহ সালমান রাজপ্রাসাদে ছিলেন না। তিনি বলেন, বাদশাহ ওইসময় রিয়াদের দিরিয়ায় তার ফার্মে ছিলেন।

এর আগে গেলো বছরের অক্টোবরে জেদ্দায় বাদশাহর রাজপ্রাসাদের বাইরে একজন বন্দুকধারী গুলিবর্ষণ করলে দুই নিরাপত্তা রক্ষী নিহত হয়। এসময় আহত হয় আরও তিনজন। পরে অবশ্য নিরাপত্তা বাহিনী ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...