Current date Sep 7, 2026
বিশ্ব

স্কুলে স্কার্ট পরছে ছেলেরা!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : চিলটার্ন এজ হাইস্কুল। এটি ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের একটি শিক্ষা প্রতিষ্ঠান। গরমে ছেলেদের হাফপ্যান্ট পরা নিষিদ্ধ করেছে স্কুলটির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, গরমকালে যেসব ছেলেদের প্যান্ট পরতে সমস্যা হয়, তাদের উচিত স্কার্ট পরা। যেসব ছেলেরা প্যান্ট পরতে চায় না তাদের অবশ্যই স্কার্ট পরতে হবে।

ব্রিটেনের কয়েকটি স্কুল ‘লিঙ্গ-নিরপেক্ষ’ নীতি গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে আরো বেশি স্বাছন্দ্যবোধ করতে পারে সেজন্য এই নিয়ম করা হচ্ছে। স্কুলগুলোর কর্তৃপক্ষ বলছে, সমতা আইন অনুযায়ী, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের বৈষম্য থেকে রক্ষায় স্কুলের দায়িত্ব রয়েছে। তাই, স্কার্ট ও প্যান্ট দুটোই উভয় লিঙ্গের শিক্ষার্থীরা পরতে পারবে।

এ বিষয়ে একজন শিক্ষার্থীর বাবা স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখেন, তার ছেলে দর্জি দিয়ে বানানো হাফপ্যান্ট পরতে পারবে কিনা? জবাবে কর্তৃপক্ষ জানায়, ইউনিফর্ম নীতি এখন ‘লিঙ্গ-নিরপেক্ষ’। হাফপ্যান্ট ইউনিফর্মের অংশ নয়।

এদিকে, ব্রিটেনের সেনাবাহিনী জানিয়েছে, সেনা সদরদপ্তরে ‘লিঙ্গ-নিরপেক্ষ’ টয়লেট স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ব্রিটেনজুড়ে লিঙ্গ সমতার লক্ষ্যে নানা ধরনের পরিবর্তনমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সূত্র: ডেইলি মেইল

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...