Current date Sep 14, 2026
বাংলাদেশ

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

URL copied
Share URL copied

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্য ও গুনাইঘর (উঃ) ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলামকে(৫০) গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

আটক সিরাজুল ইসলাম দেবীদ্বার উপজেলার ধলাহাস গ্রামের আলতব আলী বেপারীর ছেলে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ৫ জুন উপজেলার মরিচাকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার সময় অষ্টম শ্রেণীর ছাত্রী(১৩) বিদ্যালয়ে কোচিং করছিল। শ্রেণী শিক্ষক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম তখন অষ্টম শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন। এসময় ওই ক্লাস থেকে ওই ছাত্রীকে লাইব্রেরীতে ডেকে আনে সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম ওই ছাত্রীকে ওয়াশরুমের পাশে নিয়ে শ্লীলতাহানির চেষ্টাকালে ছাত্রীটি পালিয়ে আসে।

এরপর ছাত্রীর মা বাদী হয়ে ৭ জুন দেবিদ্বার থানায় একটি অভিযোগ দাখিল করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক মোঃ মোরশেদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ সিরাজুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস,আই যুবরাজ চন্দ্র বিশ্বাস বলেন, আসামি সিরাজুল ইসলামকে কোর্ট হাজতে চালান করা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...