Current date Jul 13, 2026
বিশ্ব

স্তন্যপান করিয়ে পরিত্যক্ত সদ্যজাতকে বাঁচালেন নারী কনস্টেবল

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: যে মা জন্ম দিয়েছিলেন, তিনি ঝোঁপের পাশে ফেলে যান, পরিত্যক্ত সেই ছোট্ট শিশুকেই পরম মমতায় বুকে টেনে নিলেন ভারতের ব্যাঙ্গালুরু পুলিশের এক নারী কনস্টেবল। শিশুটিকে দেখাশোনার রুটিন দায়িত্ব থেকে বেরিয়ে স্তন্যপান করিয়ে শিশুটির প্রাণ রক্ষা করলেন তিনি।

প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছোট শরীরটা খুঁজে পেয়েছিলেন নারী। তখনও সেখানে প্রাণ ধুকপুক করছিল। তখনই পাশের এক দোকানদারকে সব জানান ওই নারী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যাঙ্গালুরুর দোধাতোগুরুর সেলিব্রিটি লেআউটের একটি নির্মাণাধীণ বহুতল ভবনের পাশের ঝোঁপ থেকে শিশুটিকে উদ্ধার করেন।

স্থানীয় পুলিশ স্টেশনে অর্চনা নামে এক নারী কনস্টেবলের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়। ক্ষুধায় ছটফট করতে থাকা ওই সদ্যজাত শিশুর কান্না শুনে স্থির থাকতে পারেননি সদ্য মা হওয়া অর্চনা। বাড়িতে তার তিন মাসের শিশুসন্তান রয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সবে কাজে যোগ দিয়েছেন তিনি। পরিত্যক্ত শিশুটিকে স্তন্যপান করান ওই পুলিশকর্মী। বাচ্চাটিকে কিনে দেয়া হয় নতুন জামাকাপড়। শুধু তাই নয়, ওই সদ্যজাতের নামকরণ হয় কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর নামে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...